Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ার নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. রেজাউল হাসান

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭২ Time View
 নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:  কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কুতুবদিয়ার মেধাবী সন্তান  ডা. রেজাউল হাসান। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবি,এম আবু হানিফ স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
ডা. রেজাউল হাসান এর আগে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেসিয়া কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এনেস্থেসিয়ায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ধূরং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রেকর্ড নম্বর নিয়ে এসএসসি পাস করে স্থানীয় পর্যায়ে সাড়া জাগান।
নিয়োগপ্রাপ্ত হয়ে ডা. রেজাউল হাসান বলেন, “কুতুবদিয়ার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা করব। এই অঞ্চলের স্বাস্থ্যখাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।” তিনি দীর্ঘদিন ধরে উপজেলার স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত থাকায় স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, ডা. রেজাউলের নেতৃত্বে উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রক্রিয়া আরও গতিশীল করতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে।
৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা একজন অভিজ্ঞ চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়। ডা. রেজাউল হাসানের নেতৃত্বে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে বলে স্থানীয় প্রশাসন ও জনগণ প্রত্যাশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ডাঃ রেজাউল হাসান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা আবদুল মাবুদ সিকদার ও মোতাহেরা বেগমের সুযোগ্য সন্তান।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুতুবদিয়ার নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. রেজাউল হাসান

Update Time : ১০:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫