সর্বশেষ :
ইরানি ড্রোনে ব্রিটিশ সাইপ্রাসে আরএএফ ঘাঁটিতে আঘাত, দাবি প্রেসিডেন্টের এবার সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা বাহরাইনে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, এক বাংলাদেশি নিহত তিন দেশের পাল্টাপাল্টি হামলা—যুদ্ধ পরিস্থিতিতে নিহত অন্তত ৬০০ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে;  আমের সোনালি মুকুলে সৌরভ ছড়াচ্ছে ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যে কারণে কুমড়ার ফুল খাবেন

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

মিষ্টি কুমড়ার মতোই এর ফুলও দেখতে উজ্জ্বল। এগুলো খাওয়াও যায়। বিশ্বের বিভিন্ন দেশে কুমড়ার ফুল সিদ্ধ করে, বেটে, রান্না করে কিংবা ভেজে খাওয়া হয়। এ ফুল অবশ্য কাঁচাও খাওয়া যায়। ক্যালরির পরিমাণ খুব কম, ফ্যাটের পরিমাণ না থাকায় এ ফুলটি খাবারের ভালো উৎস। কুমড়ার ফুলে সামান্য পরিমাণে প্রোটিন এবং প্রচুর পরিমাণে খনিজ, যেমন- ফসফরাস, আয়রন, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় এটি শরীরের জন্য দারুণ উপকারী। মিষ্টি কুমড়ার মতো এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি১, বি ২, বি৬ রয়েছে। নিয়মিত কুমড়ার ফুল খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে সাধারণ ঠান্ডা-কাশির ঝুঁকি কমায়। এ কারণে ভিটামিন ‘সি’-সমৃদ্ধ কুমড়ার ফুল খাদ্য তালিকায় রাখলে ঠান্ডা-কাশির সমস্য্ াকমবে। এটা বিভিন্ন ধরনের সংক্রমণ কমাতেও সাহায্য করে।

২. অ্যান্টি-অঙ্েিডন্টসমৃদ্ধ কুমড়ার ফুল ত্বকের তারুণ্য বজায় রাখে। এ ছাড়া এতে থাকা ভিটামিন ‘সি’ দাঁতের স্বাস্থ্য সুরক্ষা করে।

৩. ভিটামিন ‘সি’, ক্যালসিয়ামের সঠিক শোষণ করে। এ কারণে নিয়মিত কুমড়ার ফুল খেলে হাড় মজবুত হয়। আর হাড় শক্ত হলে অস্টিওপোরোসিস রোগ হওয়ার ঝুঁকি কম থাকে।

৪. উজ্জ্বল রঙের কুমড়া এবং কুমড়ার ফুলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ থাকায় দুটিই চোখের জন্য দারুণ উপকারী।


এই বিভাগের আরো খবর