সর্বশেষ :
ইরানি ড্রোনে ব্রিটিশ সাইপ্রাসে আরএএফ ঘাঁটিতে আঘাত, দাবি প্রেসিডেন্টের এবার সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা বাহরাইনে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, এক বাংলাদেশি নিহত তিন দেশের পাল্টাপাল্টি হামলা—যুদ্ধ পরিস্থিতিতে নিহত অন্তত ৬০০ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে;  আমের সোনালি মুকুলে সৌরভ ছড়াচ্ছে ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ মার্চ, ২০২৬

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার।

তিনি বলেন, স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে প্রধান বিরোধী দলকে মৌখিক সাক্ষাতে তাদের অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।

সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা করা হয়েছে সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে তারমধ্যে বিরোধী দল একটি পদ পাবে।

 ঠিক এভাবে বলা নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।

 এদিকে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।


এই বিভাগের আরো খবর