সর্বশেষ :
ইরানি ড্রোনে ব্রিটিশ সাইপ্রাসে আরএএফ ঘাঁটিতে আঘাত, দাবি প্রেসিডেন্টের এবার সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা বাহরাইনে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, এক বাংলাদেশি নিহত তিন দেশের পাল্টাপাল্টি হামলা—যুদ্ধ পরিস্থিতিতে নিহত অন্তত ৬০০ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে;  আমের সোনালি মুকুলে সৌরভ ছড়াচ্ছে ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ মার্চ, ২০২৬

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছ থেকে জেনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া, প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে।


এই বিভাগের আরো খবর