Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-রূপসা আন্তঃজেলা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফকিরহাট ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত কৌশিককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। খুলনায় নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর থাকায় খুলনায় পাঠানো হয়েছিল।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে তিনি পরে জানতে পেরেছেন। পালিয়ে যাওয়া প্রাইভেট কারটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক গাড়িটি শনাক্তে অভিযান চলছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

Update Time : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬