Dhaka ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় পারিবারিক বিরোধে ভাতিজার মাথায় চাচার হাতুড়ির আঘাত 

  • Reporter Name
  • Update Time : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ২৯৬ Time View
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়াঃ কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন ভাতিজা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, মৃত জালাল আহমদের ছেলে ওমর আলীর সঙ্গে তার বৈমাত্রেয় ভাই আনোয়ার, সানোয়ার এবং ইমনের কথা কাটাকাটি হয়। পারিবারিক সম্পত্তি নিয়ে শুরু হওয়া এই বিবাদ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আনোয়ারের হাতে থাকা হাতুড়ি দিয়ে ওমর আলীর ছেলে সাব্বিরের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত সাব্বিরকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
চিকিৎসকরা জানিয়েছেন, সাব্বিরের মাথায় আঘাত গুরুতর এবং দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আহত সাব্বির বলেন, “পিতার ওপর চাচাদের হামলা দেখে আমি বিরোধ মীমাংসার চেষ্টা করছিলাম। এ সময় চাচা আনোয়ার আমাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।”
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী পারিবারিক সমস্যার কারণে এমন সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

বিশ্বকাপের আগে বড় ধাক্কা, সৌদি কোচ রেনার্ড বরখাস্ত

কুতুবদিয়ায় পারিবারিক বিরোধে ভাতিজার মাথায় চাচার হাতুড়ির আঘাত 

Update Time : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫