Dhaka ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে সিরিজ শুরু করলো ভারত

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ২৯১ Time View

ওপেনার অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত। গত বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। ৩৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। কোলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের পেসার অর্শদীপ সিংয়ের তোপের মুখে ১৭ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট শূন্য ও বেন ডাকেটকে ৪ রানে আউট করেন অর্শদীপ। তৃতীয় উইকেটে ২৮ বলে ৪৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক জশ বাটলার ও হ্যারি ব্রুক। ব্রুককে ব্যক্তিগত ১৭ রানে থামিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার বরুণ চক্রবর্তী। ব্রুকের আউটে পথ হারায় ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় ইংলিশরা। সতীর্থদের ব্যর্থতার মাঝেও এক প্রান্ত আগলে লড়াই করেছেন বাটলার। টি-টোয়েন্টিতে ২৬তম হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৮টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন বাটলার। ভারতের বরুণ ৩টি, অর্শদীপ-হার্দিক ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন। এ ম্যাচে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অর্শদীপ। ৬১ ম্যাচে এখন ৯৭ উইকেট আছে তার। জবাবে ৪১ রানের সূচনা পায় ভারত। ৪টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ২৬ রানে আউট হন সঞ্জু স্যামসন। তিন নম্বরে নেমে খালি হাতে বিদায় নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ৪১ রানে ২ উইকেট পতনের পর ৪২ বলে ৮৪ রানের মারমুখী জুটিতে ভারতের জয়ের পথ সহজ করেন অভিষেক ও তিলক ভার্মা। এই জুটিতে মাত্র ২০ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় অর্ধশতক করেন অভিষেক। দলের জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হন অভিষেক। ৫টি চার ও ৮টি ছক্কায় ৩৪ বলে ৭৯ রানে আউট হন তিনি। অভিষেক ফেরার পর দলের জয় নিশ্চিত করেন তিলক ও হার্দিক। তিলক ১৯ ও হার্দিক ৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের বরুণ। আগামীকাল শনিবার রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড।

Tag :
About Author Information

জনপ্রিয়

জয় দিয়ে সিরিজ শুরু করলো ভারত

Update Time : ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫