সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেয়েদের বিপিএল আগামী মাসেই মাঠে গড়াচ্ছে

প্রতিনিধি: / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

চলমান ২০২৫ বিপিএলের পর মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। ৩ দল নিয়ে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ফেব্রæয়ারিতে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মিরপুর হোম অব ক্রিকেটে। চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানালেন, মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি দেখতে চায়, নারীদের টি-টোয়েন্টিতে আসরটি কেমন প্রভাব ফেলে। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নারী বিপিএল ভ‚মিকা রাখবে বলে আশাবাদী বিসিবি। ছেলেদের বিপিএলের পর্দা নামবে আগামী ৭ ফেব্রæয়ারি। এর পরপরই মাঠে গড়াবে নারীদের আসরটি। তিন দল নিয়ে এই টুর্নামেন্ট প্রথমবারের মতো মাঠে গড়াবে। টুর্নামেন্ট হবে ডাবল লিগ পদ্ধতিতে, ফাইনাল সহ ম্যাচ হবে মোট ৭টি। তিন দল প্রথম পর্বে দুবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল। ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর ৮-৯ দিনের বিরতি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডবিøউবিপিএল)। নারীদের টুর্নামেন্টটিতে অবশ্য খুব বেশি বিদেশি ক্রিকেটার থাকবে না। প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে।

 


এই বিভাগের আরো খবর