সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তামিম বিসিবির দায়িত্বে আসা নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আগে থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বড় কোনো পদে দেখা যাবে এই ওপেনারকে। ক্রিকেট থেকে অবসর নেয়ার পরে এই গুঞ্জন হয়েছে আরো জোড়ালো। এ নিয়ে তামিমের ভাষ্য কি? জানালেন নিজেই। বিপিএলে গত বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিলো তামিমের ফরচুন বরিশাল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬১ রানের ইনিংসে জয় পায় বরিশাল। তারপর সংবাদস ম্মেলনে এসে নিজের ভবিষ্যতের কথা জানিয়ে তামিম বলেন, ‘‘আমি চেষ্টা করব যতদিন… এখন তো রিটায়ার্ড, তাই লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। ওসব খেলব। যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মতো, ওটা খেলব। যদি ফিট থাকি, যতদূর পারি খেলতে থাকব। আমার ফোকাসটা খেলা নিয়েই।’’ জয় পেয়েও তামিমের কন্ঠে শোনা গেলো আক্ষেপ। তার মতে রান রেট বাড়ানোর জন্য বরিশালের আরো দ্রুুত ম্যাচটা শেষ করা উচিৎ ছিলো। ‘‘মাঝে আরেকটু দ্রুুত খেলা দরকার ছিল আমাদের। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম… আমাদের হাতে উইকেট ছিল। আমার মনে হয়, এই একটি ট্রিক আমরা মিস করেছি।’’ এছাড়া এবারের বিপিএল ভালো হচ্ছে জানিয়ে তামিম আরো বলেন, ‘‘আপনারা যদি দেখেন, বিপিএল এবার ভালো হচ্ছে। ঢাকা ও সিলেটে রান হয়েছে। দর্শক হয়েছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, টি-টোয়েন্টির জন্য এমন উইকেটই আসলে প্রয়োজন।’’


এই বিভাগের আরো খবর