সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘাড় ও পিঠ ব্যথা যেভাবে কমানো যায়

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

শীতকালে ঘাড় ও পিঠ ব্যথার সমস্যায় অনেকেই ভোগেন। আবার কর্মব্যস্ত জীবনে একটানা কাজ করতে গিয়েও এমন কমন একটি সমস্যার সম্মুখীন হন অনেকে। এ সমস্যা থেকে চটজলদি মুক্তি পেতে চাইলে ৫টি উপায় মেনে চলতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, ঘাড় ও পিঠ ব্যথার সমস্যায় যেন পড়তে না হয় সে কারণে কিছু বিষয় মেনে চলা প্রয়োজন। যেমন, একভাবে ৩০ মিনিটের বেশিক্ষণ বসে থাকা ঠিক নয়। টেবিলের ওপর ঝুঁকে কাজ করার অভ্যাসে ঘাড় ও পিঠ ব্যথা হতে পারে। তাই এ অভ্যাস থাকলে এখনই তা এড়িয়ে চলুন। বিশেষজ্ঞরা আরও বলছেন, দুই হাতে একই ওজনের বস্তা টানুন। এক হাতে বেশি এক হাতে কম ওজন টানলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। যা ঘাড় ও পিঠ ব্যথার কারণ হয়ে ওঠে। ঘাড় ও পিঠ ব্যথা থেকে বাঁচতে নিয়মিত ব্যায়াম করুন। শক্ত বিছানায় ঘুমাতে চেষ্টা করুন। এসব সাবধানতা মেনে চলার পরও যদি ঘাড় ও পিঠ ব্যথা শুরু হয় তবে দ্রæত এ সমস্যা থেকে মুক্তি পেতে ৫টি উপায় মেনে চলুন। এগুলো হলো-

১। ঘাড় ও পিঠব্যথা শুরু হলেই প্রথমে মেরুদÐ সোজা করে বসে পড়ুন।

২। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চাপ দিয়ে পানি ঝড়িয়ে সেই ভেজা হালকা গরম তোয়ালে ঘাড় ও পিঠ ব্যথা স্থানে সেঁক দিন।

৩। সরিষা তেলে রসুন ও কালোজিরা দিয়ে চুলায় গরম করে নিন। কুসুম গরম থাকতেই সে তেল দিয়ে ঘাড় ও পিঠ ব্যথা স্থানে মালিশ করুন।

৪। এরপর পেশীগুলোতে রক্ত চলাচলের জন্য ১ মিনিটের মতো হালকা ব্যায়াম করুন।

৫। সোজা হয়ে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। এতে করে ঘাড় ও পিঠব্যথা দ্রæত কমতে শুরু করবে।


এই বিভাগের আরো খবর