সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে গ্রাহক 

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন শত শত গ্রাহক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহার কারী গ্রাহকরা। সেই সাথে ভোগান্তিতে পড়েছেন নগত, বিকাশ,রকেট ব্যবহারকারী গ্রাহক। চলতি মাসের ১জানুয়ারির থেকে বিভিন্ন অনুদানের টাকা গ্রামীণফোন সিমের নগদ একাউন্টে ঢোকায় বিপাকে পড়েছে ভাতা ভোগী গ্রাহক। গত ডিসেম্বর মাসের ১০ তারিখ থেকে উপজেলার পৌর সদরের সেটেলমেন্ট অফিস সংলগ্ন গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার বন্ধ থাকায় গ্রাহকরা সেবা নিতে পারছেন না।পাইকগাছা পৌর সদর থেকে জেলা শহর ৬৬ কিলোমিটার হওয়ায় জেলা শহর থেকে সেবা নেওয়া অসম্ভব হয়ে পড়ে।ভুক্তভোগীরা বলছেন তাদের ভাতার টাকা গ্রামীণফোন সিমের নগদ একাউন্টে ঢুকছে কিন্তু সিম নষ্ট হয়ে যাওয়ায় সিম রিপ্লেসমেন্ট করতে পারছেন না। উক্ত বিষয়ে পাইকগাছা গ্রামীনফোন কাস্টমার কেয়ার সেন্টারের সত্ত্বাধিকারী আলমগীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর