সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবির এক সাংবাদিক। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে যুদ্ধ শুরুর পরপরই সৌদি আরবের মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল।

ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসের বিশেষ নিরাপত্তা বেষ্টনীযুক্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

হামলার বিষয়ে বাগদাদে মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।

এদিকে হরমজুর প্রণালির কাছে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খারগ দ্বীপে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেন্দ্রটি দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রফতানি পরিচালনা করে।

এছাড়া ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। বিস্ফোরণে কেঁপে ওঠে আজাদি স্কয়ার, নোবোনিয়াদসহ বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় মারকাজি প্রদেশের একটি গ্রামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর