Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫২ Time View

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ওমানের সোহর প্রদেশে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় দুই প্রবাসী শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি ড্রোন শিল্পাঞ্চলে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওমানের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও সমুদ্রপথে একাধিক হামলার ঘটনার পর এই নতুন ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ওমানের সোহর প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন বলে ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। একটি নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি সোহরের আল-আওয়াহি শিল্পাঞ্চলে পড়ে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

এছাড়া একই প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত হয়েছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে খালিজ টাইমস জানায়, সোহর গভর্নরেটে দুটি ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে একটি ড্রোন আল-আওয়াহি শিল্প এলাকায় পড়ে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে, আরেকটি উন্মুক্ত এলাকায় পড়ে। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুটি ঘটনাই সক্রিয়ভাবে মোকাবিলা করছে এবং ঘটনার পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। নাগরিক ও বাসিন্দাদের সচেতনতার প্রশংসা করার পাশাপাশি গুজব বা ছবি ছড়িয়ে না দিয়ে কেবল সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া জনগণকে আশ্বস্ত করে বলা হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

অবশ্য এটি ওমানের ওপর প্রথম হামলা নয়। গত ১১ মার্চ ড্রোন হামলায় একটি বন্দর এলাকার জ্বালানি ট্যাংকে আগুন লেগে যায়। ওমানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ড্রোনগুলো বন্দরের জ্বালানি ট্যাংকে আঘাত হানে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এতে দেশের তেল বা জ্বালানি সরবরাহে কোনও প্রভাব পড়েনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত

Update Time : ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬