Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৬৯ Time View

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ড তথা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকায় তাকে নিলাম দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিঙ্। এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করা এই লেগির প্রতি অবশ্য আগ্রহ দেখায়নি হানড্রেডের কোনো দলই। থেকেছেন অবিক্রিত। বরাবরই ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজকে ঘিরে বিশেষ চাহিদা নজরে আসে দলগুলোর। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফিজ ২০১৬ সালে আইপিএল দিয়ে বিদেশি লিগে নিজের যাত্রা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সবশেষ আইপিএলের নিলামে তাকে নিয়ে হয়েছে বেশ কাড়াকাড়ি। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর সরাসরি চুক্তিতে তিনি সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগে। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আগামী ২১ জুলাই শুরু হবে হানড্রেডের ষষ্ঠ আসর।

Tag :
About Author Information

জনপ্রিয়

প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ

Update Time : ০৭:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬