সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্টে রানের বন্যা

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্টে চলছে রানের বন্যা। দুই দল তাদের নিজেদের ইনিংসে করেছে মোট ১১০১ রান!  রহমত শাহ এর ডাবল সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে ৪২৫ রান করে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের দেয়া ৫৮৬ রানের জবাবে এখনো ১৬১ রানে পিছিয়ে আফগানিস্তান। বুলাওয়েতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ রান করে ত্রেভর গোয়ানডুর বলে ফেরেন সেদিকউল্লাহ অটল। দলীয় ৬৪ ও ব্যাক্তিগত ২৩ রানে বেøসিং মুজারাবানির বলে আউট হন আব্দুল মালিক। ৬৪ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক ভাবে চাপে পড়ে আফগানিস্তান। তবে তৃতীয় দিনের পুরোটা সময় আর কোনো উইকেট পড়েনি আফগানদের। জিম্বাবুয়ের বোলাররা শত চেষ্টা করেও তা দিনশেষে ব্যর্থতায় রূপ নেয়। তৃতীয় উইকেটে অপরাজিত ৩৬১ রান করে দিন শেষ করেন দুই ব্যাটার রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহীদি। সেঞ্চুরি হাঁকানোর পর ডাবল সেঞ্চুরির ও দেখা পেয়ে যান রহমত শাহ। ৪১৬ বলে ২৩১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিলো ২৩ টি চার ও ৩ টি ছক্কার মার। অন্যদিকে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শহীদি ও। ২৭৬ বলে ১৪১ রানে অপরাজিত আছেন তিনি। তিনি মেরেছেন ১৬ টি চার। চতুর্থ দিন ও আবার ব্যাটিং শুরু করবেন এই দুই ব্যাটার। জিম্বাবুয়ের হয়ে ২ টি উইকেটের ১ টি নেন বেøসিং মুজারাবানি অন্যটি নেন ত্রেভর গোয়ানডু।


এই বিভাগের আরো খবর