সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের ‘তুফান’ পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বিনোদন: ঢালিউড মেগাস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ এবার পাকিস্তানের ৪৩ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তবে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি বাংলা ভাষায় নয়, পাকিস্তানে তুফান দেখা যাবে উর্দুতে। ইতোমধ্যে ফেসবুকে উর্দু ট্রেইলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় নেটিজেনদের কাছে। আলফা-আই স্টুডিওস এর ইন্ডাস্ট্রি হিট তুফান- এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল। এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও। ইতোমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। ‘তুফান’ সিনেমায় দ্বৈত ভ‚মিকায় অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত ও ফজলুর রহমান বাবু প্রমুখ। স¤প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।


এই বিভাগের আরো খবর