Dhaka ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাটলার সমালোচনা উড়িয়ে দিলেন

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ২৬৫ Time View

স্পোর্টস: স্কটল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে কোনো উইকেট নিতে পারেনি ইংল্যান্ড। পরে অস্ট্রেলিয়ার কাছে হার। দুই ম্যাচ পরই তাই উঠে যায় ইংল্যান্ডের বিদায়ের রব। বিশ্ব চ্যাম্পিয়নদের শেষটাও দেখে ফেলেন অনেকে। তবে ওমানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংলিশরা। ম্যাচ জিতে সকল সমালোচনারও জবাব দিলেন অধিনায়ক জস বাটলার। অ্যান্টিগায় বৃহস্পতিবার রাতে আদিল রাশিদ, জফ্রা আর্চার, মার্ক উডদের নৈপুণ্যে ওমানকে মাত্র ৪৭ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। পরে বাটলার, ফিল সল্টদের ঝড়ে মাত্র ৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা। রেকর্ড গড়া এই জয়ে নেট রান রেটে বিশাল লাফ দিয়েছে ইংলিশরা। ম্যাচের আগে থাকা -১.৮০০ নেট রান রেটকে বাড়িয়ে +৩.০৮১ করে ফেলেছে। যার সৌজন্যে এখন সুপার এইটে খেলার সম্ভাবনাও অনেক বেড়ে গেছে তাদের। অথচ বৃষ্টির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ও অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হারের পর সমালোচকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় ইংলিশদের। বরাবরের মতোই নিজ দেশের সংবাদমাধ্যমেরই বেশি কটাক্ষের শিকার হন তারা। তাই তো ওমানের বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণ মঞ্চে সমালোচকদের একরকম জবাবই দিলেন বাটলার। “আমার মতে বোলাররাই ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছে। আমরা শুরুতেই  উইকেট পেয়ে যাই এবং তাদের গুঁড়িয়ে অল্পেই আটকে রাখি। তো আজকের কাজ শেষ। দুই দিনের মধ্যে আমাদের আরেকটি বড় ম্যাচ।” “আমি দীর্ঘ দিন ধরে খেলছি। তাই জানি এসব (সমালোচনা) কীভাবে কাজ করে, আপনারা কীভাবে নানান মন্তব্য করেন। তো ঠিক আছে। এগুলো আপনাদের কাজের অংশ। আমার সমস্যা নেই। আমরা জানি আমাদের ড্রেসিং রুমে কী অবস্থা। আমাদের দলের ওপর যথেষ্ট আত্মবিশ্বাস আছে। সামনে আরেকটি বড় ম্যাচ।” একই মাঠে শনিবার গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাটলার সমালোচনা উড়িয়ে দিলেন

Update Time : ১২:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪