Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান করলো বিসিবি

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৬০ Time View

ক্রীড়া নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে সৌদি আরব। দেশীয় ক্রিকেটে দ্রুত উন্নতি এবং আন্তর্জাতিক ম্যাচেও ভালো করার দিকে মনোযোগ দিচ্ছে সৌদি ক্রিকেট বোর্ড। এরই পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ও কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করেছে সৌদি আরব। তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি। গতকাল রোববার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এই খবর দিয়েছে। সৌদি আরবের পরিকল্পনা টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদে তাদের হয়ে খেলানোর। এর আগে এমন কৌশল ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকবাজকে জানান, সৌদি দুই মাস আগে কোচ ও খেলোয়াড় চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি না বলেছেন। আমিনুল বলেন, ‘তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছিল, পুরুষ ও নারী দুই বিভাগ থেকেই। পরে তারা কোচও চেয়েছিল। কিন্তু আমি কীভাবে নিজের দেশের স্বার্থের বিনিময়ে তাদেরকে খেলোয়াড় সরবরাহ করতে পারি?’

Tag :
About Author Information

জনপ্রিয়

সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান করলো বিসিবি

Update Time : ১২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫