Dhaka ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফারুকি যে কারণে সফল

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ২৪৬ Time View

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচে বল হাতে আলো ছড়াচ্ছেন ফাজালহাক ফারুকি। বিশেষ করে, নতুন বলে তার পারফরম্যান্স নজর কাড়ছে সবার। দুই দিকেই সুইং করাতে পারার দক্ষতা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন তিনি। আফগানিস্তানের এই পেসার বলেছেন, বয়সভিত্তিক ক্রিকেট থেকে বাকিদের থেকে আলাদা হওয়ার চেষ্টায় আয়ত্ত করেছেন এই দক্ষতা। যা তাকে এখন দিচ্ছে সুফল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ সফল ফারুকি। একবার করে পেয়েছেন পাঁচ ও চার উইকেটের স্বাদ। সব মিলিয়ে, ৩ ম্যাচে ৩.৫০ গড় ও ওভারপ্রতি ৩.৭০ রান দিয়ে উইকেট নিয়েছেন ১২টি। এখনও ১০ উইকেটও নিতে পারেননি আর কেউ। ১২ উইকেটের মধ্যে পাওয়ার প্লেতে তার শিকার সাতটি। আসরে প্রথম ছয় ওভারে ফারুকির চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ। প্রথম তিন ম্যাচ জিতে আফগানিস্তানের সুপার এইটে জায়গা করা নেওয়ায় বড় অবদান আছে তার। বাঁহাতি এই পেসার শুক্রবার পাপুয়া নিউ গিনিকে ৯৫ রানে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচেও ছিলেন উজ্জ্বল। ¯্রফে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া ফারুকি ম্যাচ শেষে তুলে ধরেন তার সুইং বোলিংয়ের দক্ষতার পেছনের রহস্য। “আমার কাছে মনে হয়, আমার ভাবনা খুব সাধারণ। যখন অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-১৬ দল খেলতাম, ভাবতাম, আমি তো বিশাল দেহী মানুষ নই। এমন কেউ নই যে অনেক লম্বা ও দ্রæত গতিতে বোলিং করতে পারে। সেই সময়, আমি কেবল অন্যান্যের থেকে আলাদা কিছু করার জন্য নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবিৃআমি সুইং বোলিং শেখা শুরু করে দেই। আর এখন এটা আমার কাছে সহজ ব্যাপার।” বিশ্বকাপের আফগানিস্তানের বোলিং পরামর্শ ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তার সঙ্গে ফারুকির সম্পর্ক বেশ ভালো। সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি ও টি-টেন লিগে দুইজনে খেলেছেন একই ক্লাবে। তখন থেকেই দুটি বিশ্বকাপ জয়ী ব্রাভোর কাছ থেকে নানা পরামর্শ নিয়ে আসছেন ফারুকি। এখন জাতীয় দলের সঙ্গে ক্যারিবিয়ান তারকাকে পাওয়ায় তার সঙ্গে কাজ করার সুযোগ বেড়ে গেছে ফারুকিসহ দলের অন্যান্য বোলারদের। ফারুকি বললেন, চাপের সময়ে ও ডেথ বোলিংয়ে ব্রাভোর পরামর্শগুলো কাজে লাগছে তাদের। “ব্রাভো, তার সঙ্গে গত চার বছর ধরে আছি। প্রতিবারই একই দলে তার সঙ্গে খেলেছিৃ ডেথ ওভারে আমরা কীভাবে বোলিং করব, গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কীভাবে বোলিং করব, সে বিষয়ে তিনি আমাদের কিছু পরামর্শ দেন। তিনি সবার মেন্টর।” “তিনি পুরোনো বলের বোলার, ডেথ ওভারের। তবে নতুন বলে আমি যাই করি না কেন, সেটা আমার দক্ষতা। তিনি শুধু আমাকে সমর্থন করেন। তিনি বলেন, ‘তুমি ভালো করছো’ এবং এটাই মূল বিষয়, যদি আপনি সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে কিছু সমর্থন পান… তিনি আমাকে পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে ডেথ ওভারে, চাপের সময় কীভাবে বোলিং করব, ¯েøায়ার বল কীভাবে ব্যবহার করব, লেংথ বলটা কীভাবে ব্যবহার করব।”

Tag :
About Author Information

জনপ্রিয়

ফারুকি যে কারণে সফল

Update Time : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪