1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে নেই হাশিম আমলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সিরিজের শেষ টেস্ট চলছে। ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছিল টাইগারদের কোচিং প্যানেলে। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। ব্যাটারদের ব্যর্থতায় অনেক দীন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেয় বিসিবি। পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অর্ন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনায় রয়েছেন কয়েকজন। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক একজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছিল। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে হাশিম আমলাকে ব্যাটিং পরামর্শক করার জন্য আলোচনা অনেকটা এগিয়েছিল বলেও জানা যায়। জানা যায়, হাশিম আমলা ব্যাটিং পরামর্শক হওয়ার ভাবনায় আপাতত নেই। কারণ লম্বা সময়ের জন্য কাউকে দায়িত্ব দিতে চায় বিসিবি। যদি সব ঠিক হতে আরও মাস দুয়েকও প্রয়োজন হয় সেটিতেও রাজি বোর্ড।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd