Dhaka ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমি-ফাইনাল নিশ্চিত বাংলাদেশের পোল্যান্ডকে হারিয়ে

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ২৬৪ Time View

স্পোর্টস: বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির মুকুট ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে বাংলাদেশ।পোল্যান্ডকে উড়িয়ে সেমি-ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার গত তিন আসরের চ্যাম্পিয়নরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার গ্রæপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্ট হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় বাংলাদেশ। শুরু থেকেই দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর মালয়েশিয়ার বিপক্ষে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়ার ৫৯-১৯ পয়েন্টে জিতেছিলেন আরদুজ্জামান-জিয়ারা। পোল্যান্ডের বিপক্ষেও শুরু থেকে দাপট দেখায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষ করে ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে পোলিশদের কোণঠাসা করে বড় ব্যবধানের জয় তুলে নেয় দল। গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শুক্রবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরইমধ্যে গ্রæপ পর্বের লক্ষ্য পূরণ হওয়ায় খুশি হলেও কোচ আবদুল জলিলের লক্ষ্য গ্রæপ সেরা হয়েই সেমি-ফাইনালে ওঠা। “গ্রæপ পর্ব থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছি; যা প্রাথমিক লক্ষ্য ছিল আমাদের। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরও উজ্জীবিত, আত্মবিশ্বাসী করেছে। আজ শুক্রবার গ্রæপ পর্বে আমাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচও জিততে চাই। গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে যেতে চাই। আশা করি, টানা চার ম্যাচের মতো নেপালের বিপক্ষে জিতব আমরা।”

Tag :
About Author Information

জনপ্রিয়

সেমি-ফাইনাল নিশ্চিত বাংলাদেশের পোল্যান্ডকে হারিয়ে

Update Time : ১২:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪