Dhaka ০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদি (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন  জামায়াতের শহীদ আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদি (রহঃ) মেডিকেল ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন। অলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা তরবিয়তের সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক হাবিব উল্লাহ, বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ নূর, সহ–সভাপতি মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা শামসুল আলম, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ওসমান গণি, অর্থ সম্পাদক ডাঃ ইলিয়াছ এবং বড়ঘোপ যুব জামায়াতের পরিচালক মাহমুদুল করিম প্রমুখ। বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের বায়তুলমার সম্পাদক মোঃ ওসমান এর সঞ্চালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুবউদ্দিন। শেষে

পানিবন্দী মানুষের ভোগান্তি লাঘবে কুতুবদিয়ায় এনসিপি নেতার দখলে থাকা অবৈধ ঘের উচ্ছেদ

কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ার বিল ইউনিয়নের পিলটকাটা খাল ও লেমশীখালী–কৈয়ারবিল সংযোগ ব্রিজ এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে অবৈধ মাছের ঘের ও কোমর/বাঁধ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  ২৩আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন, নৌ কন্টিনজেন্টের একটি টিম, উপজেলা কৃষি কর্মকর্তা, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান (ভা.) শফিউল আলম, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে পিলটকাটা খালের বিভিন্ন পয়েন্টে একাধিক কোমর/বাঁধ ও অবৈধভাবে বাঁশ–জাল দিয়ে তৈরি চারটি মাছের ঘের উচ্ছেদ করা হয়। এসময় জব্দ করা হয় ৫৩টি বাঁশ, ১৮ পিস পলিথিন ও ১০টি বেঁড়া। জব্দকৃত এসব মালামাল নিলামে বিক্রির উদ্যোগ নিলেও ক্রেতা না পাওয়ায় স্থানীয় মসজিদের উন্নয়নকাজে হস্তান্তর করা হয়। একই সঙ্গে খালের উপরে–নীচে অবশিষ্ট কোমরগুলো দুই দিনের মধ্যে স্ব উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়। স্থানীয়দেরঅভিযোগ, এনসিপি নেতা পরিচয় দিয়ে রিদুয়ানুজ্জামান হেলালি নামের এক ব্যক্তি দীর্ঘ ১ বছর ধরে  খালের উভয় পাশে প্রভাব বিস্তার করে আসছিলেন। তিনি প্রশাসনের অনুমতির কথা বলে কয়েকজনকে ঘের বসাতে উৎসাহিত করেন এবং অর্থও আদায় করেন। ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযানের আগেরদিন (২২ আগস্ট) রাতে অভিযোগকারী বাপ্পি নামের এক যুবককে ওই নেতার নির্দেশে লেমশীখালী–কৈয়ারবিল ব্রিজ এলাকায় মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় এজাহার দাখিল করেছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা

‎কুতুবদিয়ায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান

‎নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়াঃ  ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী রাস্তার মাথা এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ

‎কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

‎কুতুবদিয়া প্রতিনিধিঃ  ‎জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে কুতুবদিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা

‎উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার): ‎কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপজেলা

নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে শহীদ উদ্দিন ছোটন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:  কুতুবদিয়া, ১৪ আগস্ট, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি

ট্রেনের ধাক্কা সিএনজিতে: চার যাত্রীর সাথে সাথে মৃত্যু

কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ

কুতুবদিয়ায় নেভির অভিযানে একনলা বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার

নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২টি দেশীয় ছোরা উদ্ধার

কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করেছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুতুবদিয়ায় এক নারীর মৃত্যু

নজরুল ইসলাম,কুতুবদিয়া: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাজেরা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ