ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি’র মৃত্যু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ, বেরিয়ে এলো থলের বিড়াল প্রথম বাংলাদেশি হিসেবে শৃঙ্গ মাউন্ট মাকালুর শিখরে বাবর আলী সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিপণন কোম্পানিগুলোর গাফিলতিতেই জ্বালানির সংকট হয়েছিল: জ্বালানিমন্ত্রী রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী ফকিরহাটে ঘুষ না দেওয়ায় সরকারি প্রকল্পের গরু থেকে বঞ্চিত দরিদ্র জেলে, অন্যত্র বিক্রির অভিযোগ বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি

বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার কররী সিঅ্যান্ডবি বাজারে মৎস্য আড়ৎ নির্মাণ
প্রকল্পকে ঘিরে সম্প্র্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রাশিত অনিয়ম, দুর্নীতি ও
অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন
সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্থানীয় মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা।
শনিবার (০২ মে) দুপুরে কররী মৎস্য আড়ৎ চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সভায়
তারা এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। সভায় স্থানীয় ব্যবসায়ী, আড়ৎ
শ্রমিক ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন,
প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে এবং এতে
কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল
পরিকল্পিতভাবে প্রকল্পের সুনাম ক্ষুর্ণ করার উদ্দেশ্যে ভুল ও
বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে সরবরাহ করেছে।
তারা আরও বলেন, এ ধরনের সংবাদ প্রচারের ফলে স্থানীয়ভাবে ব্যবসায়িক পরিবেশ
ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃত বাস্তবতা যাচাই না করে
সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটেছে
বলে অভিযোগ করেন বক্তারা।
সভায় বক্তারা দাবি করেন, প্রকল্পের সকল কার্যক্রম নিয়মিত তদারকি ও সরকারি
বিধি-বিধান অনুসরণ করে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের আর্থিক অনিয়ম বা
দুর্নীতির প্রমাণ নেই বলেও তারা জোর দিয়ে উল্লেখ করেন। বরং প্রকল্পটি
স্থানীয় মৎস্য ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখছে বলে দাবি করা হয়।
প্রতিবাদ সভা থেকে বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের
দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের
পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত পরিচালনা করা উচিত। যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়,
তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক—আর যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তবে
অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সভা শেষে উপস্থিত সবাই একযোগে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং ভবিষ্যতে
এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, কররী সিঅ্যান্ডবি বাজারে মৎস্য আড়ৎ
নির্মাণ ওয়াকিং কমিটি সভাপতি মেঘনাথ বসু, সাধারন সম্পাদক হেমায়েত হোসেন
হিমু, মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমিতি সভাপতি  মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক
হারুন আর রশিদ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি ফকির আল মামুন টিপ,
রাখালগাছি ইউনিয়ন  শ্রমিক দলের সভাপতি হাওলাদার শরিফুল ইসলাম, রাখালগাছি
ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মতিয়ার রহমান নান্টু, মাকের্ট মালিক খান
জাহিদুর রহমান, মৎস্য ব্যবসায়ী, জাকির হোসেন, ইকবাল শেখ, নারায়ন চন্দ্র
দাশ, তাজু হালদার প্রমূখ।p

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি

আপডেট সময় : ০৮:৫৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬