ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি’র মৃত্যু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ, বেরিয়ে এলো থলের বিড়াল প্রথম বাংলাদেশি হিসেবে শৃঙ্গ মাউন্ট মাকালুর শিখরে বাবর আলী সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিপণন কোম্পানিগুলোর গাফিলতিতেই জ্বালানির সংকট হয়েছিল: জ্বালানিমন্ত্রী রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী ফকিরহাটে ঘুষ না দেওয়ায় সরকারি প্রকল্পের গরু থেকে বঞ্চিত দরিদ্র জেলে, অন্যত্র বিক্রির অভিযোগ বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের চাঁদনীঘাট এলাকায় এ প্রকল্প উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। পরে তিনি সুধী সমাবেশে যোগ দেন।

এরআগে, সকাল সাড়ে ১০টার দিকে সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানায়, প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি নদীভাঙন রোধেও ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:২১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬