ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি’র মৃত্যু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ, বেরিয়ে এলো থলের বিড়াল প্রথম বাংলাদেশি হিসেবে শৃঙ্গ মাউন্ট মাকালুর শিখরে বাবর আলী সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিপণন কোম্পানিগুলোর গাফিলতিতেই জ্বালানির সংকট হয়েছিল: জ্বালানিমন্ত্রী রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী ফকিরহাটে ঘুষ না দেওয়ায় সরকারি প্রকল্পের গরু থেকে বঞ্চিত দরিদ্র জেলে, অন্যত্র বিক্রির অভিযোগ বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ, বেরিয়ে এলো থলের বিড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই জোরালো বক্তব্য দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরান যুদ্ধে মধ্যেপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার বিষয়ে তার অস্বীকার এবং অতিরিক্ত বাগাড়ম্বর সারা বিশ্বে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার দাবি ছিল, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো অপ্রতিদ্বন্দ্বী ও অজেয়। কিন্তু সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে বাস্তব চিত্র ফুটে উঠেছে। এতে করে ট্রাম্পের সেই বাগাড়ম্বর এখন প্রশ্নের মুখে পড়েছে।

সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। উন্নত চীনা প্রযুক্তির সহায়তায় ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আগে কখনও এভাবে প্রকাশ পায়নি।

সিএনএনের অনুসন্ধান অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আটটি দেশে অন্তত ১৬টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা হয়েছে এবং সেগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ঘাঁটি পুরোপুরি অচল হয়ে পড়েছে। মার্কিন সেনাদের অবস্থান করা কুয়েতের ক্যাম্প বুহরিং এখন প্রায় পরিত্যক্ত। ইরানি হামলার চিহ্নে ক্যাম্পটি ক্ষতবিক্ষত মরুভূমিতে পরিণত হয়েছে।একজন মার্কিন কর্মকর্তা বলেন, মার্কিন ঘাঁটিতে এ ধরনের হামলার ঘটনা আগে কখনও শোনা যায়নি। ইরান অত্যন্ত পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

এর মধ্যে রয়েছে- বোয়িং ই-৩ সেন্ট্রি নজরদারি উড়োজাহাজ। এই উড়োজাহাজ পারস্য উপসাগরে ব্যবহৃত হয়, এর প্রতিটির মূল্য প্রায় ৫০ কোটি ডলার। স্যাটেলাইট ডিশ সুরক্ষা কাঠামো রেডোম। যুদ্ধের প্রথম মাসেই এই রেডোম অধিকাংশই ধ্বংস করা হয়। আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত রাডার সিস্টেম, যা হামলার সবচেয়ে সফল লক্ষ্য হিসেবে চিহ্নিত হয়েছে।

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সৌদি আরবের এক সূত্র জানায়, এই সংঘাত দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া মানেই সবসময় নিরাপত্তার নিশ্চয়তা নয়।

অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের হামলার সাফল্যের পেছনে চীনের ‘টিইই-০১বি’ স্যাটেলাইট প্রযুক্তির ভূমিকা থাকতে পারে। ২০২৪ সালে একটি গোপন চুক্তির মাধ্যমে ইরান এই প্রযুক্তি ব্যবহার শুরু করে বলে ধারণা করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে ইরান অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত উচ্চমানের গোয়েন্দা সক্ষমতার সমতুল্য বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানালেও দাবি করেছে, তাদের বাহিনী এখনও পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে। তবে নিরাপত্তার কারণে অধিকাংশ সেনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ, বেরিয়ে এলো থলের বিড়াল

আপডেট সময় : ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬