Dhaka ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির এক ফোঁটা

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬ Time View
রোমেন রায়হান
আকাশ থেকে পড়ল যখন
বৃষ্টির এক ফোঁটা
হঠাৎ বাড়ির সবার শুরু
অস্থিরতায় ছোটা!
বৃষ্টি এলে কত্ত দিকে
নজর দেয়া লাগে!
রৌদ্রে দেয়া আচার তোলা
পড়ল আপুর ভাগে!
উঠানটাতে আড়াআড়ি
মা ছুটলেন দ্রুত
তুলতে হবে কালি করা
বাবার কালো জুতো!
ছুটল বিপু ছাদের দিকে
ছুটল কেন? আরে!
অনেকগুলো শুকনো কাপড়
ঝুলছে ছাদের তারে!
মা বললেন, পাপ্পু, ঘরের
জানলাগুলো লাগা
পড়ার টেবিল ভিজলে বুঝিস!
জোরছে পায়ে আগা!
আমি ছিলাম ঠায় দাঁড়িয়ে
মা বললেন, তাকা
দেখতে পেলি? পাটির ওপর
শুকনো মরিচ রাখা!
দৌড়ে গিয়ে পাটিসমেত
মরিচগুলো ওঠা!
আকাশ থেকে পড়ল যখন
বৃষ্টির এক ফোঁটা…
Tag :
About Author Information

জনপ্রিয়

বৃষ্টির এক ফোঁটা

Update Time : ০২:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
রোমেন রায়হান
আকাশ থেকে পড়ল যখন
বৃষ্টির এক ফোঁটা
হঠাৎ বাড়ির সবার শুরু
অস্থিরতায় ছোটা!
বৃষ্টি এলে কত্ত দিকে
নজর দেয়া লাগে!
রৌদ্রে দেয়া আচার তোলা
পড়ল আপুর ভাগে!
উঠানটাতে আড়াআড়ি
মা ছুটলেন দ্রুত
তুলতে হবে কালি করা
বাবার কালো জুতো!
ছুটল বিপু ছাদের দিকে
ছুটল কেন? আরে!
অনেকগুলো শুকনো কাপড়
ঝুলছে ছাদের তারে!
মা বললেন, পাপ্পু, ঘরের
জানলাগুলো লাগা
পড়ার টেবিল ভিজলে বুঝিস!
জোরছে পায়ে আগা!
আমি ছিলাম ঠায় দাঁড়িয়ে
মা বললেন, তাকা
দেখতে পেলি? পাটির ওপর
শুকনো মরিচ রাখা!
দৌড়ে গিয়ে পাটিসমেত
মরিচগুলো ওঠা!
আকাশ থেকে পড়ল যখন
বৃষ্টির এক ফোঁটা…