Dhaka ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৩ Time View

খেলাধুলা:চট্টগ্রামের আজ দুপুর ২টায় শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজের পর এবার ছোট সংস্করণের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। কিউইদের দল নতুন মুখে সাজানো হলেও প্রতিপক্ষকে একটুও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, নিউজিল্যান্ড সবসময়ই বিশ্ব ক্রিকেটের বড় দল। তাদের দলে কিছু নতুন খেলোয়াড় থাকলেও প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। টি-টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক। তার মতে, এই সংস্করণে মাত্র দুই ব্যাটার কিংবা দুই বোলারের ভালো পারফরম্যান্সই ম্যাচের ফল ঘুরিয়ে দিতে পারে। তাই প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য। সিরিজে নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তবে এতে দুশ্চিন্তার কিছু দেখছেন না লিটন। তিনি বলেন, মুস্তাফিজের অভাব সহজে পূরণ হওয়ার নয়, কিন্তু যারা সুযোগ পাবে তাদের সামনে নিজেকে প্রমাণের জন্য একটি বড় মঞ্চ তৈরি হয়েছে। দল পরিচালনায় নিজের স্বাধীনতা নিয়েও সন্তুষ্ট লিটন। তিনি জানান, কোচ ও নির্বাচকদের সঙ্গে সমন্বয় করে নিজের পরিকল্পনা অনুযায়ী দল সাজাতে পারছেন তিনি। চট্টগ্রামের উইকেট নিয়েও আশাবাদী লিটন। তার মতে, উইকেট দুই দলের জন্যই সমান থাকবে। অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও সামনে দেখছেন জমজমাট এক সিরিজ। তিনি বলেন, দুই দলেই অনেক নতুন খেলোয়াড় রয়েছে, যাদের নিয়ে অনিশ্চয়তা যেমন আছে, তেমনি বাড়তি উত্তেজনাও রয়েছে। ল্যাথাম জানান, কিউই দলে থাকা অনেক ক্রিকেটার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিরিজে ভালো করার ব্যাপারে তারা দারুণ মুখিয়ে আছেন। সব মিলিয়ে নতুন মুখ, অনিশ্চয়তা আর বিস্ফোরক ক্রিকেটের প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ।

Tag :
About Author Information

জনপ্রিয়

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

বাংলাদেশ আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

Update Time : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬