Dhaka ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র পাঁচ মিনিটের ঝড়ে ফাইনালে সিটি

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২ Time View

খেলাধুলা:এফএ কাপ সেমিফাইনালে চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে সিটি। এই জয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিল পেপ গার্দিওলার দল। ম্যাচের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না সিটি। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ফিল ফোডেন, মাতেও কোভাসিচরা। অন্যদিকে, সাউদাম্পটনও দারুণ লড়াই করেছে। রক্ষণ সামলে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে গেছে তারা। ম্যাচের ৭৯ মিনিটে আসে বড় চমক। ফিন আজাজ দূরপাল্লার দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে এগিয়ে দেন সাউদাম্পটনকে। তখন মনে হচ্ছিল বড় অঘটনের পথে এগোচ্ছে ম্যাচ। কিন্তু গোল খাওয়ার পরই যেন জেগে ওঠে ম্যানচেস্টার সিটি। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকুর শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢ়ুকে যায়। ম্যাচে সমতা ফেরায় সিটি। এরপর ৮৭ মিনিটে নিকো গনজালেস বঙ্রে বাইরে থেকে দুর্দান্ত জোরালো শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন। মাত্র পাঁচ মিনিটে দুই গোল করে হারতে বসা ম্যাচ জিতে নেয় সিটি। এই জয়ে আবারও এফএ কাপ ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। এখন তাদের সামনে আরও একটি ট্রফি জয়ের সুযোগ।

Tag :
About Author Information

জনপ্রিয়

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

মাত্র পাঁচ মিনিটের ঝড়ে ফাইনালে সিটি

Update Time : ১০:০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬