Dhaka ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনগিডির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেলো

  • Reporter Name
  • Update Time : ১০:০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২ Time View

খেলাধুলা:দক্ষিণ আফ্রিকান গতির তারকা লুঙ্গি এনগিডি ফিল্ডিংয়ের সময় মাথায় গুরুতর আঘাত পান। পাঞ্জাব কিংসের প্রিয়ানশ আরিয়ানের ক্যাচ নিতে গিয়ে পিছলে পেছনের দিকে পড়েন যান দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার। মাথার পেছনে লেগে মারাত্মক চোটের আশঙ্কায় পড়েন তিনি, ১৫ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফদের সবার চোখেমুখে ছিল উদ্বেগের ছাপ। মাঠেই প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এনগিডিকে। দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহমালি কিরণ কুমার হাসপাতালে যান তাকে দেখতে। অবস্থা ‘স্থিতিশীল’ থাকায় দিল্লির একটি হাসপাতাল থেকে কিছুক্ষণ পরই এই পেসারকে ছেড়ে দেওয়া হয়। এনগিডিকে নিয়ে অনেক ভক্ত-সমর্থকদের মাঝে উদ্বেগ কাজ করছিল। তাদের জন্য স্বস্তির খবর দিলেন এনগিডি নিজেই। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পেসার লিখেছেন, ‘সবার মেসেজের জন্য ধন্যবাদ, সবকিছু ভালো আছে।’ এনগিডির বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন লেগস্পিনার ভিপরাজ নিগাম। ২ ওভারে ২৪ রান দিয়ে তিনি নেন ১ উইকেট।

Tag :
About Author Information

জনপ্রিয়

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

এনগিডির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেলো

Update Time : ১০:০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬