Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭০ মিলিয়ন ব্যারেল তেল নিশ্চিত করল দক্ষিণ কোরিয়া

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

বিদেশ : হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের বাইরে থাকা পথ দিয়ে ২৭০ মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করেছে দক্ষিণ করিয়া। গতকাল বুধবার দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক বলেন, ‘আমি জাতির উদ্দেশে জানাচ্ছি, চারটি দেশে সফরের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ ২৭৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি নিশ্চিত করা হয়েছে।’ এই পরিমাণ তেল দক্ষিণ কোরিয়ার তিন মাসের বেশি চাহিদা মেটাতে সক্ষম বলে জানান তিনি। কাজাখস্তান, ওমান, সৌদি আরব ও কাতার সফর শেষে তিনি এ কথা বলেন। সিউল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। এশিয়ার অন্যান্য অর্থনীতির দেশগুলোর মতোই, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে ঝুঁকিতে পড়ে দক্ষিণ কোরিয়া। এর জেরে ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেয়। কাং জানান, গত বছর দক্ষিণ কোরিয়ার প্রায় ৬০ শতাংশ অপরিশোধিত তেল এই জলপথ দিয়ে এসেছে। আর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ওই পথ অবরোধ শুরু করেছে। তিনি আরও বলেন, অতিরিক্ত ২১ লাখ টন ন্যাপথাও নিশ্চিত করা হয়েছে। প্লাস্টিকসহ নানা পণ্য তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ তেলজাত উপাদান এটি তিনি জানান, ‘গত বছরের আমদানির হিসাবে এটি প্রায় এক মাসের চাহিদা পূরণের সমান।’ তিনি বলেন, এই দুই ধরনের উপকরণের সরবরাহই দেশের অভ্যন্তরীণ যোগান ও চাহিদা স্থিতিশীল রাখতে সরাসরি ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

২৭০ মিলিয়ন ব্যারেল তেল নিশ্চিত করল দক্ষিণ কোরিয়া

Update Time : ১২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬