Dhaka ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

বিদেশ : ভারতের মধ্যাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। এতে আরও ১৭ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলায় বেদান্ত লিমিটেড পরিচালিত একটি স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। প্রতিষ্ঠানটি লন্ডনে তালিকাভুক্ত বেদান্ত রিসোর্স-এর সহযোগী। রায়পুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জেলার পুলিশ প্রধান প্রফুল ঠাকুর বলেন, বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এই ঘটনায় আহত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এঙ্প্রেস জানায়, একটি পাইপলাইন ফেটে যাওয়ায় এ বিস্ফোরণটি ঘটতে পারে। এতে অতিরিক্ত উত্তপ্ত বাষ্প ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই দুপুরের খাবার খাচ্ছিলেন। বেদান্ত রিসোর্সেসের চেয়ারম্যান অনিল আগরওয়াল এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঘটনাটি তদন্তে উচ্চ পর্যায়ের অনুসন্ধান শুরু হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে কোনো ত্রুটি রাখা হবে না।’ রাজ্য প্রশাসনও আলাদা তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী বষ্ণু দেও সাই দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। ভারতে শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে যথাযথভাবে এর অনুসরণ না করা ও দুর্বল তদারকিকে এর কারণ হিসেবে দেখা হয়। গত মাসে পশ্চিম ভারতে একটি আতশবাজি কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়।

Tag :
About Author Information

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

Update Time : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬