Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ Time View

বিদেশ : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতকাল বুধবার সৌদি আরবে সরকারি সফরে যাচ্ছেন। তার কার্যালয় এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় সহায়তার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই তার এ সফর। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ আজ ইসলামাবাদ থেকে জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকবে।’ ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে সৌদি আরবও ইরানের হামলার শিকার হয়েছে। ইসলামাবাদের অর্থ মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সৌদি আরব দেশটিকে ৩ বিলিয়ন ডলার প্রদান করবে। এর কয়েকদিন আগে পাকিস্তান জানায়, রিয়াদের মিত্র থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়া সংযুক্ত আরব আমিরাতের কাছে নেওয়া কয়েক বিলিয়ন ডলারের ঋণ ফেরত দিচ্ছে তারা। রিয়াদের মিত্র থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়া সংযুক্ত আরব আমিরাতের কয়েক শত কোটি ডলার ঋণ পাকিস্তানের ফেরত দেওয়ার কথা জানানোর কয়েকদিন পরই এই সমর্থন আসে। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘অর্থ ও রাজস্ব বিষয়ক ফেডারেল মন্ত্রী, সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, সৌদি আরব অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী সপ্তাহে তা ছাড় হওয়ার কথা রয়েছে।’ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক বসন্তকালীন বৈঠকে অংশ নিতে যাওয়া আওরঙ্গজেব জানান, বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের সৌদি আমানতের মেয়াদও অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হবে।

Tag :
About Author Information

সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ

Update Time : ১২:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬