Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনমের জন্য ভেঙে গেল তরুণীর বাগদান!

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

রূপালি পর্দার তারকাদের প্রতি ভক্তদের আসক্তি মাঝেমধ্যেই সীমা ছাড়িয়ে যায়। সম্প্রতি পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেখানে তার প্রতি আসক্ত হয়ে এক ভক্ত নিজের প্রেমিকার সঙ্গে বাগদান ভেঙে দিয়েছেন। সোফি চৌধুরীর সঞ্চালনায় একটি টক-শোতে অংশ নিয়ে অভিনেত্রী নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানান। সোনম বাজওয়া বলেন, একদিন এক তরুণী আচমকা আমার সামনে এসে প্রশ্ন করেন আপনি কি সোনম বাজওয়া? আমি হ্যাঁ বলতেই ওই তরুণী বলেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জন্যই আমার বাগদান ভেঙে গেছে। কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন সোনম। পরে ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। ওই তরুণী জানান, তার হবু স্বামী সোনম বাজওয়ার প্রতি এতটাই আসক্ত ছিলেন যে, তিনি চাইতেন তার হবু স্ত্রী যেন দেখতে হুবহু সোনমের মতো হন। এমনকি তরুণীকে নিজের শারীরিক গঠন ও চেহারার আদল প্লাস্টিক সার্জারি বা অন্য কোনো উপায়ে সোনমের মতো করার জন্য চাপ দিতেন তিনি। পরে সেই তরুণী জানান, হবু স্বামীর এমন অদ্ভুত ও অবাস্তব দাবি মেনে নিতে না পেরে ওই তরুণী নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং বাগদান বাতিল করেন। তবে ওই তরুণী সোনমকে জানান, বর্তমানে তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং অনেক সুখে আছেন। ভক্তের এমন অদ্ভুত আচরণের কথা শুনে সোনম বাজওয়া যেমন অবাক হয়েছেন, তেমনি ওই তরুণী নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সম্পর্ক থেকে বেরিয়ে আসায় তাকে অভিনন্দনও জানিয়েছেন। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সোনম বাজওয়া ২০১২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। একই বছর ‘বেস্ট অফ লাক’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘নিক্কা জেইলদার’ এবং ‘ক্যারি অন জাট্টা থ্রি’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি পাঞ্জাবি চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকায় পরিণত হন। পাঞ্জাবির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু সিনেমাতেও তার সরব উপস্থিতি রয়েছে।

Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

সোনমের জন্য ভেঙে গেল তরুণীর বাগদান!

Update Time : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬