সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে শরীয়তপুরে গ্রেপ্তার ৪

প্রতিনিধি: / ৩২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

শরীয়তপুরের নড়িয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী এবং বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেন। ঈদের দিন সন্ধ্যায় নানা বাড়ি যাওয়ার পথে চন্ডিপুর ভিআইপি মোড় এলাকা থেকে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় দুদুল সরদার ও তুষার মাঝি নামের তুই তরুণ। তারা ওই শিক্ষার্থীকে সুরেশ্বর দরবার শরিফের পাশের একটি টিনের ঘরে নিয়ে দুদিন আটকে ধর্ষণ করেন। শনিবার সকালে ওই দুই তরুণ আরও তিনজনকে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করে। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুপুরে একটি অটোরিকশায় তুলে দেওয়া হয়। পরে বাড়ি ফিরে বোনদের কাছে বিষয়টি খুলে বললে তারা পুলিশে অভিযোগ করেন। পুলিশ রাতে ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে অভিযান চালিয়ে দুদুল সরদার, তুষার মাঝি, শাকিব ও নাহিদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গত রোববার ভিকটিম স্কুলছাত্রীর বোন বাদী হয়ে মামলা করেন। এ ব্যাপারে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর