সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ

প্রতিনিধি: / ২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরের ভ্যালেরো তেল শোধনাগারে স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে স্থানীয় প্রশাসন নির্দেশ দেয়।

বিস্ফোরণের সময় শোধনাগার থেকে উড়ে আসা দীর্ঘ অগ্নিশিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশেপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে এবং ঘরবাড়ি কম্পিত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের প্রচেষ্টা চলছিল।

ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “শোধনাগারের সব কর্মীর অবস্থান নিশ্চিত করা গেছে, কেউ নিখোঁজ হয়নি। কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” পোর্ট আর্থার জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আশেপাশের বাসিন্দাদের সম্ভাব্য রাসায়নিক ঝুঁকি এড়াতে ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোধনাগারটি হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। এখানে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়। শোধনাগারের ধোঁয়া পুরো আকাশ ঢেকে ফেলায় কর্তৃপক্ষ সারাদিন এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করেছেন। জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটি থাকায় বিস্ফোরণ ঘটতে পারে।

বিশ্বজুড়ে তেলের বাজারের অস্থির পরিস্থিতিতে এই ধরনের দুর্ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, পোর্ট আর্থারের মতো বড় শোধনাগারে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে জ্বালানি সরবরাহে চাপ আরও বেড়ে যাবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে এলাকায় পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের উপস্থিতি নির্দেশ করে। সূত্র: আল-জাজিরা, এফপি


এই বিভাগের আরো খবর