সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ম্যাককালামের উপরই আস্থা ইসিবির

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সমালোচনা ও হতাশাজনক পারফরম্যান্সের পরও ইংল্যান্ড দলের কোচিং ও নেতৃত্ব কাঠামোয় কোনো পরিবর্তন আনছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ড নিশ্চিত করেছে, তিন সংস্করণের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ব্রেন্ডন ম্যাককালাম। একই সঙ্গে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেন স্টোকসই থাকছেন, আর সহ-অধিনায়ক পদে থাকবেন হ্যারি ব্রুক। ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বও আগের মতো পালন করবেন রব কি। ম্যাককালামের সঙ্গে ইসিবির চুক্তি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংল্যান্ডের কোচিং সেটআপ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ইঞ্জুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এমন হার ইংলিশ ক্রিকেটে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শুধু মাঠের পারফরম্যান্স নয়, গত কয়েক মাসে ড্রেসিংরুমের পরিবেশ ও দলের সংস্কৃতি নিয়েও নানা আলোচনা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে চলতি বছরের জানুয়ারিতে ইসিবি জানায়, দলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারার পর সেই পর্যালোচনার অংশ হিসেবেই কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। সবশেষে বোর্ডের সিদ্ধান্ত, বর্তমান নেতৃত্বের ওপরই আস্থা রাখা হচ্ছে। সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ম্যাককালাম, স্টোকস ও রব কি তিনজনই নিজ নিজ দায়িত্বে বহাল থাকছেন। অ্যাশেজ চলাকালে ম্যাককালাম ও স্টোকসের সম্পর্ক নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে ভিন্নধর্মী খবর ছড়ালেও প্রকাশ্যে দুজনই একে অপরের পাশে থাকার কথা বলেছেন। বোর্ডের পক্ষ থেকেও তাদের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রব কি বলেন, “শেষ পর্যন্ত কথা হলো, কারা ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে? কে দেশের সেরা খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারবে? আমার কাছে সেই ব্যক্তি হলেন ব্রেন্ডন ম্যাককালাম।” তিনি আরও যোগ করেন, “অনেক অনেক সাফল্য আমরা পেয়েছি তাদের দায়িত্বে। যদিও শীতের মৌসুমটা একেবারেই ভালো যায়নি, এমনটা বললেও কম বলা হবে। তবে এজন্য তাদের খারাপ নেতা বলা যায় না।”


এই বিভাগের আরো খবর