Dhaka ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৪১ Time View
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নবনির্মিত জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার চর হোগলাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা কালীবাড়ি পোল সংলগ্ন তালুকদার বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। তিনি ফিতা কেটে মসজিদটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. মনিরুজ্জামান মনির বলেন, “মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বিকাশ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটি আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম। এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল মাতুব্বর, মোঃ সোহরাব ব্যাপারী, মোহাজ্জেল ব্যাপারী, মোঃ রুহুল আমিন খান, ড. আলী আহম্মদ খান এবং তালুকদার রিপন মাস্টারসহ আরও অনেকে।
জানা যায়, জেবু ওয়াদুদ পরিবারের উদ্যোগে এবং জমিদাতা পরিবারের সদস্য তালুকদার ফাইজুল কবির লিটনের সার্বিক তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। নির্মাণে অর্থায়ন করেন  ড. কাজী মনিরুজ্জামান মনির ও তার সহধর্মিনী মির্জা সানজীদা খাতুন, শেখ গোলাম মোস্তফা, তার দুই বোন সালেহা সাদেক ও সাহেরা খাতুন, সীমা হায়দারসহ স্থানীয় শুভানুধ্যায়ীরা। প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী জানান, নতুন এই জামে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা আশা করছেন, মসজিদটি ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির

Update Time : ০৭:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬