সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম।।

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নতুন যুব কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি,  সেক্রেটারি মো: মাহাবুবুর রহমান টুটুল ও ইউনিট লেভেল অফিসার মোহাম্মাদ হান্নান এই কমিটির অনুমোদন দেন। যা পরবর্তীতে জাতীয় সদর দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন – উপ-যুব প্রধান ০১: মোঃ শরিফুল ইসলাম রনি, উপ-যুব প্রধান ০২: রাতুল কুমার শীল। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের প্রধান: সোনিয়া আক্তার, উপ-প্রধান: প্রিয়া আক্তার। প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের প্রধান: রাব্বি মোল্লা, উপ-প্রধান: মিলি আক্তার। আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান: আলিমুন হক মুন্না, উপ-প্রধান: মোঃ আরিফুল ইসলাম। দূর্যোগে সাড়া প্রদান ও মানবিক কার্যক্রম বিভাগের প্রধান: মোঃ রেজওয়ান শেখ, উপ-প্রধান: তাসলিমা আক্তার। স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান: আলিমুন আজাদ, উপ-প্রধান: সুব্রত মন্ডল। তহবিল সংগ্রহ বিভাগের প্রধান- শাহানাজ আক্তার, উপ-প্রধান- তৌফিকা আক্তার
নতুন দায়িত্ব পাওয়ার পর রাকিবুল ইসলাম বলেন, “বাগেরহাটের যুব স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ ও সক্রিয় করে তুলতে কাজ করবো। দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি সকল স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


এই বিভাগের আরো খবর