Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২৫ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক
প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্রদল ।
রবিবার (১৫ মার্চ) বাগেরহাট সরকারি পিসিকলেজ খেলার মাঠে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে
বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, ৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে  শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে কলেজ মাঠ আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
এসময় ছাত্রদল পিসি কলেজ শাখার সভাপতি বিল্লাল শেখ  বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন।
তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এসময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সুন, সহ-সভাপতি এস এম রাজ, জেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মান্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেলসহ নেতৃবৃন্দ।
Tag :
About Author Information

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১০:২৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬