Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২৮ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন–নওয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল রায় চৌধুরী উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন ,বাদল রায় চৌধুরী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ পিকআপ ভ্যানটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে। এছাড়া কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :
About Author Information

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

Update Time : ১০:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬