Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্য হানড্রেডে দল পেলোনা রিশাদ

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৮২ Time View

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ দ্য হানড্রেডের নিলাম। সেখানে স্পিনারদের ক্যাটাগরিতে ওঠে বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেনের নাম। কিন্তু তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। ফলে অবিক্রিতই থেকে যান এই বাংলাদেশি লেগ স্পিনার। নিলামের রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১২ লাখ ৫০ টাকা। এদিকে রিশাদের সঙ্গে স্পিনার ক্যাটাগরিতে নাম ওঠে জাফের চৌহান, উসমান তারিক এবং আকিল হোসেনের। এখানে রিশাদের সঙ্গে দল পাননি জাফের ও আকিল। একমাত্র পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিককেই কিনতে আগ্রহ প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে থাকা উসমান বিক্রি হন ১ লাখ ৪০ হাজার পাউন্ডে। তাকে কিনেছে বার্মিংহ্যাম ফিনিঙ্। উসমান তারিকই একমাত্র ক্রিকেটার, যিনি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত দল পেয়েছেন। এর আগে নাম উঠেছিল হারিস রউফ ও শাদাব খানদের নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ। এদিকে নিলামের আগেই নিজের নাম সরিয়ে নেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এখন পর্যন্ত হানড্রেডে সর্বোচ্চ অর্থে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের জর্ডান কঙ্। তিন লাখ পাউন্ডে থাকা দলে ভেড়ায় ওয়েলস ফায়ার।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্য হানড্রেডে দল পেলোনা রিশাদ

Update Time : ১১:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬