সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রাইজমানির চেয়েও বেশি টাকা বোর্ড থেকে পাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রাখল তারা। এছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জেতার প্রথম কীর্তি তাদের। একমাত্র দল হিসেবে রেকর্ড তিনটি শিরোপাও অর্জন করেছে। ভারতের এই আকাশচুম্বী সাফল্যের রেশ কাটতে না কাটতেই দেশটির ক্রিকেট বোর্ড রেকর্ড ১৩১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল। আইসিসি বিশ্বকাপে যে প্রাইজমানি নির্ধারণ করেছিল, তা ছাড়িয়ে গেল বিসিসিআই। বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজমানি ছিল ১২১ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ১৬০ কোটি টাকা। তার চেয়েও ১৩ কোটি বেশি টাকা দিচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। সূর্যকুমার যাদবদের ১৭৩ কোটি টাকা দেওয়ার কথা বলেছে তারা। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরই ঘোষণা করা হয় তাদের জন্য আর্থিক পুরস্কার। ওইবার ১২৫ কোটি রুপি পুরস্কার পান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আর এবার পুরস্কারের পরিমাণ ৬ কোটি রুপি বেড়েছে। বিসিবির সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ টিম ইন্ডিয়ার বিজয়ী অভিযানের পর তাদের জন্য ১৩১ কোটি রুপির নগদ পুরস্কার ঘোষণা করেছে।’ তিনি আরও বলেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত এই মর্যাদাপূর্ণ ট্রফিটি জয় করেছে। এর মাধ্যমে তারা সফলভাবে নিজেদের শিরোপা রক্ষা করেছে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার গৌরব অর্জন করেছে। এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে তিনবার আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ল, যা ক্রিকেটের এই সংস্করণের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর মধ্যে তাদের অবস্থানকে আরও সুসংহত করল।’ দলকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ‘বোর্ড এই ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাদের অব্যাহত সাফল্য কামনা করছে।’ এর আগে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আইসিসির কাছ থেকে সাড়ে ২৭ কোটি রুপি পেয়েছে ভারত।


এই বিভাগের আরো খবর