সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের শঙ্কায় নেইমারের বিশ্বকাপ খেলা

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

চোট যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এবার মাংসপেশির ক্লান্তির কারণে গত বুধবারের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার। এতে করে ধাক্কা লাগলো ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ফেরার সম্ভাবনায়। নেইমারের ক্লাব সান্তোস এফসি জানিয়েছে, তার না খেলার বিষয়টি মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। যদিও সময়টা খুবই অস্বস্তিকর। কেননা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি রিও ডি জেনেইরো থেকে সাও পাওলোতে গিয়েছিলেন মাঠে বসে নেইমারের খেলা দেখতে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং জাতীয় দলের টেকনিক্যাল কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, ম্যাচে নেইমারের না খেলার সিদ্ধান্ত সিবিএফ ও আনচেলত্তির মধ্যে বিস্ময় ও হতাশা তৈরি করেছে। কারণ তারা কাছ থেকে নেইমারের পারফরম্যান্স মূল্যায়ন করতে চেয়েছিলেন। আনচেলত্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, কেবল সম্পূর্ণ ফিট এবং ব্রাজিল দলের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম খেলোয়াড়দেরই তিনি দলে নেবেন। মিরোসোলের বিপক্ষে ম্যাচটি মিস করায় ১৬ মার্চ ঘোষিত হতে যাওয়া জাতীয় দলের স্কোয়াডে জায়গা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন নেইমার। ওই দল আগামী ২৬ ও ৩১ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে। অথচ একদিন আগেই খবর বেরিয়েছিল, নেইমারকে বিবেচনায় রাখা হচ্ছে দুই প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে। নেইমারের খেলা না হলেও আনচেলত্তি তার নির্ধারিত সফর বাতিল করছেন না, যাতে করে মনে না হয় তিনি কেবল নেইমারের খেলা দেখতেই সেখানে গিয়েছিলেন। যদিও সফরের প্রধান উদ্দেশ্য ছিল সেটিই। উল্লেখ্য, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। ১২৮ ম্যাচে তার নামের পাশে গোল ৭৯টি। তবে চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি।


এই বিভাগের আরো খবর