Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সিটি

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৪৬ Time View

এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। ড্র অনুযায়ী হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য দেবে সিটি। ড্রয়ের পর রোমাঞ্চ নিয়ে সমর্থকরা অপেক্ষা করছে সেই ম্যাচটি দেখার জন্য। এদিকে ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পোর্ট ভেইল। চেলসির মাঠে খেলতে যাবে স্কাই বেট লিগ ওয়ানে সংগ্রাম করা দলটি। বিস্ময়ের জন্ম দিয়ে সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছে সর্বনিম্ন র‌্যাঙ্কের একমাত্র দল হিসেবে। অন্যদিকে, আরও একটি অঘটন ঘটার শঙ্কা জন্ম নিয়েছিল ওয়েলসের রেঙ্হামের ঘরের মাঠে। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে চেলসি ১০ জনের রেঙ্হামের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনালও। শনিবার ম্যানসফিল্ড টাউনকে হারিয়ে কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে আর্সেনাল পেয়েছে সাউদাম্পটনকে। যারা কিনা শেষ মুহূর্তে রস স্টুয়ার্টের পেনাল্টি থেকে পাওয়া গোলে ফুলহামকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। গত সোমবার রাতে ব্রেন্টফোর্ডকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেওয়া আরেক দল ওয়েস্টহাম ইউনাইটেড। এবার নিজেদের মাঠে আতিথ্য দেওয়ার পালা লিডস ইউনাইটেডকে। শেষ ষোলোতে লিডস ৩-০ ব্যবধানে সহজেই হারিয়েছে নরউইচ সিটিকে। এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সিটি

Update Time : ০৮:০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬