সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যে কারণে বাংলাদেশ সিরিজে নেই বাবর

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো পারফর্ম করতে পারেননি বাবর আজম। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি তাকে। তাতে অনেকেই লাল বলের ক্রিকেটে বাবরের শেষের শুরু দেখছেন। তবে এমনটা ভাবতে নারাজ পাকিস্তান কোচ মাইক হেসন। কোচ দাবি করছেন, বাবরকে বাদ নয়, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। হেসন বলেছেন, ‘কেউ বাদ পড়েছে এ কথা বলতে আমি রাজি নই। প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা যাতে নিজেদের মেলে ধরতে পারে, সেজন্য এই সিরিজটা তাদের কাছে একটা সুযোগ।’ তরুণদের সুযোগ দেওয়া প্রসঙ্গে হেসনের ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টিতে অসাধারণ খেলার জন্যই ওয়ানডে দলে নেওয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। এ ছাড়া শ্যামল হুসেন বা মাজ সাদাকাতের মতো খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট বা জুনিয়র দলের হয়ে খুব ভালো খেলেছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলছে। তাই এই সিরিজ জুনিয়র ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।’


এই বিভাগের আরো খবর