বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুতুবদিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

‎নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ ‎”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব’ শ্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

‎পরে উপজেলা মাঠে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কলাকৌশল ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দুর্যোগের সময় করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।

‎এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান।

‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, জাইকার প্রকল্প কর্মকর্তা জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এ জন্য সকলকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরো খবর