সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিসিবি

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

গতকাল ছিলো আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে বেশ আয়োজন করে বিশ্বের সকল সকল নারীর প্রতি সম্মান জানানো হয়। বিশ্বব্যাপী বিভিন্ন কার্যক্রম নিয়ে পালন করা হয় এই বিশেষ দিবসও। বাংলাদেশের ক্রিকেটে নারী ক্রিকেটের অর্জনও রয়েছে। নারী দিবসের দিনে ক্রিকেটাররা মিরপুরের একাডেমি মাঠেই পেলেন উঞ্চ অভ্যর্থনা। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলার থেকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হয়েছেন নারী দলের সকল ক্রিকেটার। পরে হাস্যউজ্বল ছবিও দেখা যায় সকলের। এদিকে নারী দিবসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতি বিশেষ সম্মান জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মিরাজ বলেছেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি, অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছে, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’


এই বিভাগের আরো খবর