সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়ামালের গোলে কষ্টের জয় পেলো বার্সা

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল আবারও প্রমাণ করলেন বড় ম্যাচের ফল নির্ধারণ করার ক্ষমতা তার আছে। তার দুর্দান্ত এক গোলেই গত শনিবার অ্যাথলেটিক ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাথলেটিক ক্লাব। একের পর এক আক্রমণে তারা বার্সেলোনাকে চাপে রাখলেও গোলের দেখা পায়নি। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৬৮ মিনিটে। মিডফিল্ডার পেদ্রির পাস পেয়ে ডান দিক থেকে জায়গা তৈরি করেন ইয়ামাল। এরপর এক টাচে শট নেওয়ার জায়গা বানিয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে বল পাঠান দূরের পোস্টে। পোস্ট ছুঁয়ে বল জালে ঢ়ুকে গেলে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। গুরুত্বপূর্ণ এই জয়ের ফলে কোচ হান্সি ফ্লিকের দল লা লিগার শীর্ষে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রইল। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭, রিয়ালের পয়েন্ট ৬৩। ১৮ বছর বয়সী ইয়ামাল চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন। এই গোলের মাধ্যমে মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ১৯-এ। যা গত মৌসুমে তার মোট গোলসংখ্যার চেয়েও বেশি। সম্প্রতি ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে নিজের প্রথম লা লিগা হ্যাটট্রিকও করেন তিনি। ম্যাচ শেষে পেদ্রি বলেন, ‘আমরা জানি লামিনে কী করতে পারে। সে বলটিকে এমন জায়গায় পাঠিয়েছে যেখানে গোলরক্ষকের পৌঁছানো সম্ভব ছিল না। তাকে শুধু কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।’ এই জয়টি বার্সেলোনার জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ এর চার দিন আগে তারা অ্যাটরেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল। এদিকে সামনে ইউরোপিয়ান প্রতিযোগিতাও রয়েছে। মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাবে বার্সেলোনা। সেই ম্যাচের কথা মাথায় রেখে কোচ ফ্লিক এদিন কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ইয়ামালের জাদুকরী গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা।


এই বিভাগের আরো খবর