সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিসিবি নির্বাচন নিয়ে তামিমের অভিযোগ দায়ের

প্রতিনিধি: / ৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সেই নির্বাচনে শুরুতে অংশ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান তামিম ইকবাল। সেই নির্বাচনে অংশ নেননি ক্লাব সংগঠকদের বড় একটি অংশও। মূলত এই নির্বাচনকে পক্ষপাতদুষ্ট ও অবৈধ আখ্যা দিয়েছেন তারা। গতকাল রোববার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা। তাদের সঙ্গে ছিলেন তামিমও। তিনি এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। ৭৬টি ক্লাবের মধ্যে ৫০ ক্লাবের প্রতিনিধিরা অভিযোগ জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন তামিম। তিনি বলেন, ‘বেশ অনেকদিন ধরে তো বিসিবির নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছি। আজকে আমরা একটা আনুষ্ঠানিকভাবে অভিযোগই বলতে পারেন এটা করতে এসেছি। ৭৬ টা ক্লাবের মধ্যে ৫০ টা ক্লাব এ বিষয়ে অভিযোগ জানিয়েছে যে এই নির্বাচনটা সঠিক পদ্ধতিতে হয়নি। ৭৬ টার মধ্যে যদি ৫০ টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।’ ক্লাবগুলোর আপত্তির কারণে এবার নির্ধারিত সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ায়নি। এর পাশাপাশি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে। এসব নিয়েও সুরাহা হয়নি কিছু। তামিমদের সঙ্গে ছিল ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনীও। এই ব্যাপারে তামিম যোগ করেন, ‘পুরো ৭৬ টা ক্লাবের কাউন্সিলরশিপ থেকে এটাতে আবাহনী মোহামেডানসহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব, ওরাও এটার সাথে (নির্বাচন সঠিকভাবে হ’য়নি) একমত। আর ৫০ টা ক্লাব যদি এটাতে জানায় থাকে এরচেয়ে বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই।’ লিগগুলোর অনিশ্চয়তা নিয়ে তামিম বলেন, ‘যেটা সঠিকভাবে আবেদন করার দরকার আমরা ঠিক ঐভাবেই আবেদন করছি। সাথে এটা মনে রাইবেন যে এগুলো সবকিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলো এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লীগ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লীগ এগুলো কিন্তু অনিশ্চয়তায় পড়ে আছে।’


এই বিভাগের আরো খবর