সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন গান ‘টাটেরি’ নিয়ে বিপাকে র‌্যাপার বাদশা, দায়ের হলো মামলা

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

বিনোদন: নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশের পর আবারও বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় ভারতীয় র‌্যাপার বাদশা। হারিয়ানভি ভাষার ‘টাটেরি’ নামের একটি গানকে ঘিরে তার বিরুদ্ধে পানিপথ ও পঞ্চকুলা পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। গানের কথা এবং ভিডিওতে স্কুলছাত্রীদের উপস্থাপনাকে ঘিরে আপত্তি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন। মার্চ মাসের শুরুতে বাদশার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গানটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্রী কাঁধ থেকে স্কুলব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্যটিকেই ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগকারীদের মতে, স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের এমনভাবে দেখানো ছোটদের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষায়, “গানটিতে ব্যবহৃত কিছু শব্দ অত্যন্ত আপত্তিকর এবং এতে স্পষ্ট যৌন ইঙ্গিত রয়েছে। এ ধরনের গান তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব ফেলতে পারে।” এই অভিযোগের ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে পানিপথ পুলিশে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এদিকে পঞ্চকুলার বাসিন্দা অভয় চৌধুরী নামের একজন ব্যক্তি গায়কের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, মিউজিক ভিডিওতে স্কুলছাত্রীদের উপস্থাপন কুরুচিপূর্ণ। এই অভিযোগের পর গায়কের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। মামলার প্রথম শুনানি আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিতর্ক নতুন নয়। এর আগে প্রবীণ শিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি’ গান নতুনভাবে তৈরি করে কপিরাইট ও লোকসংগীতের অবমাননার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন বাদশা। সেই বিতর্ক পুরোপুরি শেষ হওয়ার আগেই এবার নতুন গানকে ঘিরে আবারও আইনি জটিলতায় জড়ালেন তিনি। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একদিকে অনেকেই বলছেন, গানের ভাষা ও উপস্থাপনা সীমা ছাড়িয়েছে। অন্যদিকে বাদশার ভক্তদের একটি অংশের দাবি, এটি কেবল একটি বিনোদনধর্মী র‌্যাপ গান এবং এ নিয়ে এত বিতর্কের প্রয়োজন নেই। তবে সংগীত জগতের পর্যবেক্ষকদের মতে, জনপ্রিয় শিল্পীদের কাজ কোটি কোটি মানুষ শোনেন, বিশেষ করে তরুণরা। তাই গান ও ভিডিওর বিষয়বস্তু নিয়ে শিল্পীদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলেই মনে করছেন অনেকেই।


এই বিভাগের আরো খবর